বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা

রিপোর্টার- / ৭৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক,

বাগেরহাটের রামপাল উপজেলার ঝলমলিয়া শহীদ মিনার প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সচেতনতা তৈরিতে ব্যতিক্রমধর্মী প্রচারণা ও সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। বুধবার (২০ মে )দিন ব্যাপি “দুর্যোগে নাই কোনো ভয়, যদি মোদের প্রস্তুতি রয়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ ছিল সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয়। অনুষ্ঠানে দুর্যোগকালীন প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল নিয়ে বক্তব্য, নাটক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুরা নিজেদের পরিবেশনা ও বক্তব্যের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় উপস্থিত সবার মাঝে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেকের চাইল্ড প্রটেকশন অফিসার পূর্ণিমা রায়। এছাড়াও স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

চাইল্ড প্রটেকশন অফিসার পূর্ণিমা রায় বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের জীবনে। তাই ছোটবেলা থেকেই তাদের দুর্যোগ সম্পর্কে সচেতন ও প্রস্তুত করে তুলতে হবে। শিশুদের অংশগ্রহণমূলক এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দুর্যোগের আগেই সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ