নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের তৈরি ২৫ প্রকার পিঠার পসরা মেলায় আগত দর্শকদের আকৃষ্ট করে। এসময়কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা বেগম।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো.রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ওসি আবদুর রাজজা কমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি-পেশার মানুষ। পিঠা উৎসবে সন্দেশপুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কতাল পিঠা পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, তেলের পিঠাসহ অন্তত ২৫ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।পিঠার পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করে উদ্যোক্তারা।
আয়োজকরা জানান, ফকিরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যারা নিজেরাই অনেক ভাল পণ্য তৈরি করেন। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে ব্যর্থ হন। এজন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা পালন করবে।