শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

রিপোর্টার- / ৪০১ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি. বাগেরহাটের ফকিরহাটে সাফায়ান নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। উপজেলার সৈয়দমহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত শিশু বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার মুফতি মাসুম বিল্লাহ এর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মুফতি মাসুম বিল্লাহ ফকিরহাট উপজেলার আড়–য়াডাঙ্গা একটি মাদ্রাসার শিক্ষক। এখানে চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দমহল্লা এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে ওই ভাড়াবাসার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুজাখুজি করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভাসতে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে, দাফনের জন্য শিশুর মরদেহ পরিবারের লোকজন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীযরা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তারিফ হোসেন জানান, শিশুটিকে মুত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত কেউ অবগত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ