বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

রিপোর্টার- / ১৪৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ চত্তরে বেলুন ও কবুতর উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ  হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা সমন্বক এম এ সালাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ  পরিচালক মো. মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জয়ন্ত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী, বাগেরহাট  প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি, ডিপো মালিক, খাবার উৎপাদনে স্বীকৃতি রাখায় সম্মননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ