রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বাগেরহাটে নারী এবং যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সম্মেলন

রিপোর্টার- / ৪২ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে নারী এবং যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপি শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)‘বাগেরহাটের সভাপতি শেখ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, আই আর ভি এর নির্বাহী পরিচালক মেরিনা যুথি।সম্মেলনে, নির্বাচন ও নির্বাচনী বিভিন্ন কাজে নারী ও যুবকদের অংশগ্রহন বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে অংশগ্রহন করা মাহফুজ নামের এক যুবক বলেন, দীর্ঘদিন ধরে ভোটাররা তাদের পছন্দ মত ভোট দিতে পারে নাই। অনেককেই জোর করে একটি রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিয়ে যাওয়া হতো। আমরা এ ধরণের কাযক্রম বন্ধ চাই।

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বলেন, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে। ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা ও দক্ষতার বিষয় বিবেচনায় নিতে হবে। এমন প্রার্থীকে ভোট দিতে হবে যে নির্বাচিত হওয়ার আগে ও পরে মানুষের জন্য কাজ করবে।

আইআরভি‘র নির্বাহী পরিচালক মেরিনা যুথি বলেন, আমাদের দেশে জনসংখ্যার হিসেবে নারী ও পুরুষ সমান-সমান। তারপরও রাজনীতিতে নারীদের অংশগ্রহন খুবই সামান্য। রাজনীতি ও সামাজিক সকল কাজে নারীদের অংশগ্রহন বৃদ্ধি করতে হবে। এজন্য নারীদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সংস্থাকে কাজ করার আহবান জানান এই উন্নয়নকর্মী।এর আগে নাগরিক সম্মেলন উপলক্ষে আইআরভির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ