বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গন দোয়া

রিপোর্টার- / ৩১০ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের সভাপতিত্বে এই দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম। এসময় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল উসলাম, কাজী
খায়রুলজ্জামান শিপন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার,  বাংলাদেশ রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টুটুলসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগ মুক্তি ও পূর্নাঙ্গ সুস্থ্যতার জন্য দোয়া করেন মাওলানা সিদ্দিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ