শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

রিপোর্টার- / ৩৮৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলিফ চত্বর এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলিফ চত্বরে গিয়ে শেষ হয়।
 এসময় অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে শ্লোগান দেন— একটা একটা লীগ ধর,ধরে ধরে জেলে ভর,আওয়ামীলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না,ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি।
মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস. এম. সাদ্দাম, সদস্য সচিব আজরিন আরাবী নওরীন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল রুমান ও আপ বাংলাদেশের সদস্য সচিব হেলাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাপনী সমাবেশে বক্তারা বলেন, দেশে যারা নিষিদ্ধ আওয়ামীলীগ সংগঠনের নামে অরাজকতা সৃষ্টি করছে, তারা গণবিরোধী ও দেশবিরোধী শক্তি। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।পলাতক নেতাদের  কথায় কোন নিরীহ আওয়ামী লীগ যেন ঝাঁপিয়ে না পড়ে ঝাঁপিয়ে পড়লে বাংলাদেশের মানুষ  তাদের পাওনা বুঝিয়ে দিবে।যারা আমাদের  ২ হাজার ভাই বোনকে শহীদ করেছে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের নেই।
এসময় বক্তারা সকলকে আহ্বান জানান, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ