মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে উদ্ধার করা শক্তিশালী ৬টি ককটেল নিষ্ক্রিয়, নিরাপত্তা জোরদার

রিপোর্টার- / ২৪৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৬টি হাতবোমা (ককটেল) নিস্ক্রিয় করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি)বেলা ১২টায় র‍্যাবের বোমা ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলের অদূরে বালুর মাঠে হাতবোমা গুলো নিষ্ক্রিয় করে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)দিবাগত রাত ৩টার দিকে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেল উদ্ধার করা হয়।

বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল বা বোমা সদৃশ বস্তু ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। বোমা বা ককটেলগুলো খুবই শক্তিশালী ছিল।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জানান এই কর্মকর্তা।

ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন আরও বলেন, নির্বাচন উপলক্ষে র‌্যাবের ৬টি বোমা ডিসপোজাল টিম সারা দেশে কাজ করছে। যেসব জায়গায় বোমা সাদৃশ্য বস্তু বা বোমা পাওয়া যাচ্ছে সেখানে দ্রুত পৌছে সেসব নিস্ক্রিয় করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই চেষ্টা অব্যাহত থাকবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, ককটেল বা বোমা সাদৃশ্যবস্তু গুলো সম্পূর্ণরুপে নিস্ক্রিয় করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ