বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার- / ৩৫৫ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে অসহায়, দরিদ্র ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি পিসি কলেজ সড়কে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। এসময়, বাগেরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোরশেদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আশ বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামরুজ্জামান, আশার আলো বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আসাদসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিন স্থানীয় শতাধিক শীতার্তদের মাঝে চাঁদর, হুডি, সোয়েটার প্রদান করা হয়। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশি দরিদ্ররা।

রাশিদা বেগম (৫৫) বলেন,শীত খুব বেশি পড়েছে, রাতে ঘুমানো কষ্টকর হয়ে যাচ্ছিল। আজ কম্বল আর চাদর পেয়ে অনেক স্বস্তি লাগছে। এমন সাহায্য আমাদের জন্য অনেক বড় পাওয়া।

আবদুল মালেক (৪৮) বলেন,দিনে কাজ করি, রাতে শীতের যন্ত্রণা বেশি।  ফুলহাতা গেঞ্জি পেয়ে খুব খুশি হয়েছি। এই শীতে এগুলো অনেক কাজে আসবে।

সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল বলেন, প্রতিষ্ঠার পর থেকে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ