রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও জামায়াতের পৃথক বিক্ষোভ মিছিল–সমাবেশ

রিপোর্টার- / ৯৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও জামায়াতের পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজার মোড়ে প্রতিবাদ সভা করেন।

ষাটগম্বুজ ইউনিয়ানের ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলামসহ আরও অনেকে।

এদিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান ও জামায়াতের মনোনিত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের নেতৃত্বে।

বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সবোর্চচ শাস্তি ফাঁসির দিতে হবে। কোথাও কোন প্রকার বিশৃংখলা করা হলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতার্মীরা মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ