নিজেস্ব প্রতিবেদক
বাগেরহাটে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বাগেরহাট সদর সেনাবাহিনীর ইউনিটের উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুস সাত্তার। তিনি জানান, সড়কে নিরাপত্তা জোরদার করতে চব্বিশ ঘণ্টা বাই রোটেশনে দায়িত্ব পালন করা হচ্ছে। এ সময় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
সার্জেন্ট আব্দুস সাত্তার বলেন,সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য। নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই কার্যক্রম নিয়মিত চলবে।
যৌথ এই অভিযানে সড়কে চলাচলে শৃঙ্খলা ফিরছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, চেকপোস্ট বসানোর ফলে বেপরোয়া চলাচল কমেছে এবং নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা বেড়েছে।