শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ

রিপোর্টার- / ২৮৭ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. ইসলামী আন্দোলন মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. শেখ আতিয়ার রহমানের পক্ষে শোভাযাত্রা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ড থেকে হাতপাখা প্রতিকের এই মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. শেখ আতিয়ার রহমান।এসময় আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন নেতা মাওলানা ফারুক হোসাইন, মাওলানা মোঃ নাসরুল্লাহ, বাচ্চু পাইক, ‍যুব নেতা মাহবুবুর রহমান প্রমুখ। মিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. শেখ আতিয়ার রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা রাখতে জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাজীবন মানুষের পাশে ছিল।চরমোনাই পীরের নেতৃত্বে এই দল মানুষের জন্য ও ইসলামের জন্য কাজ করে। এবারের নির্বাচনে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে হাতপাখাকে বিজয়ী করবে বলে আশা করেন এই প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ