রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

রিপোর্টার- / ৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এম এ সালাম।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোজাফফর রহমান আলম, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সাবেক সেক্রেটারি শেখ নজরুল ইসলাম কাজল, বর্তমান কার্যনির্বাহী সদস্য এসএম মাহাবুব মোর্শেদ লালন, ফারুকুজ্জামান বাপ্পি,নার্গিস আক্তার ইভা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর ইসলাম শান্ত। জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোঃ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

‎মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ