শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বাগেরহাটে আকস্মিক ঝড়ে শতাধিক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ বাগেরহাটে সরকার মার্কেটে আগুন, ৫ দোকান ভস্মিভূত, অর্ধকোটি টাকার ক্ষতি  বাগেরহাটে বৃষ্টিতে আড়াই হাজার হেক্টর জমির ধান নষ্ট, কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ   বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জলাবদ্ধতা,বোরো ধানের ক্ষতি বাগেরহাটে মহাসড়কের জমি অধিগ্রহনের চেক হস্তান্তর  ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন বাগেরহাটে দিনমজুর কুদ্দুস বাগেরহাটে ব্যবসায়ী পার্টনারকে কর্মচারি আখ্যা দিয়ে বের দেওয়া অভিযোগ রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা 

বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের পক্ষে দোয়া চাইলেন ছেলে মেহেদী হাসান প্রিন্স

রিপোর্টার- / ৬১৯ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য এম এইচ সেলিম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বাবার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন সতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান প্রিন্স। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তার বাবার সবচেয়ে বড় শক্তি।বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড, বাঁধাল ও কচুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মেহেদী হাসান প্রিন্স বলেন, আমার বাবা এম এইচ সেলিম দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাগেরহাট সদর ও কচুয়া নিয়ে গঠিত বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। এবার তিনি বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩—এই তিনটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি আরও বলেন, রাজনীতিতে তিনি সবসময় মানুষের অধিকার ও উন্নয়নের পক্ষে ছিলেন। আমি তার ছেলে ও হিসেবে আপনাদের কাছে শুধু দোয়া চাই—যেন তিনি সুস্থ থাকেন এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পান। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ