রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  ছাগল বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা

রিপোর্টার- / ২৪ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জানের সদগা হিসেবে বিভিন্ন এতিমখানায় ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খান জাহান আলী (রহ) মাজার সংলগ্ন এতিমখানা প্রাঙ্গনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এই ছাগল প্রদান করেন।

এসময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এতিমখানায় বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এদিন ১১টি এতিম খানায় ১১টি খাসি প্রদান করা হয়।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ।

এদিকে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের উদ্যোগে একই স্থানে দোয়া মাহফিল হয়।

বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, মসজিদে মসজিদে আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থ্যতার জন্য দোয়া করছি। দেশের মানুষের দোয়ায় তিনি সুস্থ্য হয়ে যাবেন। সেই সাথে আমরা চাই, তিনি যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাসি দেখে যেতে পারেন।

এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মসজিদে দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ