বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মত কর্মবিরতি অব্যাহত

রিপোর্টার- / ২০৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বৈষম্যহীন  ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবী বাস্তবায়নে চতুর্থ দিনের মত কর্মবিরতি অব্যাহত রয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ৫ফেব্রুয়ারী) বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সামনে  অবস্থান ও কর্মবিরতি পালন করা হয়।  সকাল ৯টা থেকে ১১ টায় পর্যন্ত  চিতলমারী উপজেলার সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালন করে তারা।এ সময় তাদের সব দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান। সরকার দাবি বাস্তবায়ন করলে সাথে সাথে কাজে ফিরে যাবেন বলে তারা জানিয়েছেন। মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম বেতন দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ,সাধারন সম্পাদক মোঃসোহেল শেখ, সহ সভাপতি (স্যানিটারী ইন্সপেক্টর  চিতলমারী) মোঃরিয়াজুল হক তালুকদার, সহ সভাপতি মোঃ ইবরাহিমসহ আরও অনেকে।

বক্তারা জানান, ‘কম বেতনে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তাই দ্রুত সময়ে আমাদের নায্য দাবি নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যদি দ্রুত দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এছাড়া অন্য উপজেলা জেলা পরিষদ সহ আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অনুরূপ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে দাবি আদায় না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ