বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি অব্যাহত

রিপোর্টার- / ৩৬৮ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বৈষম্যহীন  ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবী বাস্তবায়নে  তৃতীয় দিনের মত কর্মবিরতি অব্যাহত রয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারী) বাগেরহাট জেলা প্রশাসকর কার্যালয় সামনে  অবস্থান ও কর্মবিরতি পালন করা হয়।  সকাল ৯টা থেকে ১২ টায় পর্যন্ত জেলা কালেক্টর ও জজশীপের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এই কর্মবিরতি পালন করে তারা।

এ সময় তাদের সব দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান। সরকার দাবি বাস্তবায়ন করলে সাথে সাথে কাজে ফিরে যাবেন বলে তারা জানিয়েছেন। মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম বেতন দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচার সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল ও কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফুর রহমান, হাবিবুর রহমান সহ সরকারি কর্মচারী নেতৃবৃন্দরা।

তারা জানান, ‘কম বেতনে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তাই দ্রুত সময়ে আমাদের নায্য দাবি নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যদি দ্রুত দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এছাড়া নয়টি উপজেলা জেলা পরিষদ সহ আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অনুরূপ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে দাবি আদায় না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ