বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

মাশরুম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত: বাগেরহাটে মাঠ দিবস ও আলোচনা সভা  

রিপোর্টার- / ১৭৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. মাশরুম চাষের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি ও দরিদ্রতা কমানোর লক্ষ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস ও আলোচনা সভা। রবিবার (৫এপ্রিল) সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  কৃষি খাতে বহুমুখীকরণ ও আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে মাশরুম চাষকে এগিয়ে নিতে এই আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১০০ জন মাশরুম চাষিসহ দুইজন চাষি অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন,জেলা মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস,জেলা যুব উন্নয়নের উপপরিচালক জেলা যুব উন্নয়নের,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আতিয়া খাতুন  জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন  বলেন, বর্তমানে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে মাশরুমের চাহিদা বাড়ছে। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করলে এটি বাণিজ্যিকভাবে লাভজনক করা সম্ভব। মাশরুম চাষ এমন একটি সম্ভাবনাময় খাত, যেখানে স্বল্প জায়গা ও কম খরচে ভালো আয় করা সম্ভব। বিশেষ করে যুবসমাজ ও নারীদের জন্য এটি হতে পারে আত্মকর্মসংস্থানের একটি বড় সুযোগ।

আলোচনা শেষে অংশগ্রহণকারী চাষিদের মধ্যে আধুনিক পদ্ধতিতে মাশরুম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষকদের মধ্যে মাশরুম চাষে আগ্রহ বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ