শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

মোরেলগঞ্জে ছোঁয়া ফাউন্ডেশন থেকে ৪ শতাধিক অসহায় পরিবার পেল ইফতার সামগ্রী

রিপোর্টার- / ১৯০ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

কুলসুম আকতার পুতুল, শরণখোলা। পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে তালুকদার আম্বিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় চার শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে তালুকদার বাড়িতে  আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ট্যাং ও চিড়াসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের পরিচালক সাবেক ইউপি সদস্য জনাব মিলন তালুকদার ও শাওন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীরা। বিতরণ কার্যক্রমে রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।রমজানের শুরুতেই এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তির ছাপ দেখা যায়। সহায়তা নিতে আসা এক নারী জানান, “রোজার মাসে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে অনেক উপকার হলো।”ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রতিবছরের মতো এবারও জনাব মুকুল তালুকদার ও ইমরান তালুকদারের আর্থিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।রমজানের পবিত্রতাকে সামনে রেখে এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ