মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

মোল্লাহাটে ৫টি এনজিওর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রিপোর্টার- / ১২৯ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
oppo_0

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডিজিটাল পরিসরের সুযোগকে কার্যকরভাবে কাজে লাগানো এবং চ্যালেঞ্জসমূহ মোকাবিলার মাধ্যমে শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সমূহকে শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ-এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাড়িদাহ এডামসের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো—রংধনু নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা স্বপ্ন সিঁড়ি যুব মহিলা উন্নয়ন সংস্থা, আটজুড়ী নারী উন্নয়ন সংস্থা ও কোদালিয়া নারী উন্নয়ন সংস্থা। এসব প্রতিষ্ঠানের মোট ২০ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
আয়োজক সূত্র জানায়, তিন দিনব্যাপী এ কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর যোগাযোগ, শিশু ও তরুণদের অধিকার সংরক্ষণ, সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও সহায়ক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প পরিচালক এডভোকেট মোঃ রফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ