বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

রিপোর্টার- / ২০০ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৭ মে, ২০২৬
ছবি. আলোর পথে।

নিজস্ব প্রতিবেদক,

“১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বাল্যবিবাহের কুফল ও নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিজের বাল্যবিয়ে প্রতিরোধ করায় দুই কিশোরীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।  গত বৃহস্পতিবার (১৪ মে) কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে রামপাল উপজেলায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিশুরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মো. শাহিনুর রহমান, কোডেক অগ্রযাত্রা প্রকল্পের সমন্বয়কারী (শিশু সুরক্ষা) সৈয়দ মাহবুবুর রহমান, লজিস্টিক অ্যান্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অফিসার মো. জাকির হোসেন এবং চাইল্ড প্রটেকশন অফিসার পূর্ণিমা রায়। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নারী শিক্ষার প্রসার এবং পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, একটি শিক্ষিত মেয়ে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে আলোকিত করতে পারে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজেরও দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে কোডেক, অগ্রযাত্রা প্রকল্পের শিশুরা বাল্যবিবাহ প্রতিরোধে বক্তব্য, কবিতা আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশন করে। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে সাহসিকতার পরিচয় দেওয়ায় পারগোবিন্দপুর এলাকার কিশোরী আফসানা ও গৌরম্ভা এলাকার নাদিরাকে আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল ও নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ