মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু 

রিপোর্টার- / ২১৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের বাঁচাতে ২০ এপ্রিল থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। জেলা জুড়ে একযোগে এই টিকাদান ৬ মাস থেকে ৪ বছর ১১মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। ১০ মে এই টিকাদান কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। টিকা প্রদানে উৎসাহিত করতে সকলের সহযোগিতা কামনা করছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন।  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। সদর উপজেলার ১৭ হাজার ৩৬১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। তবে জেলায় কি পরিমান শিশু টিকার আওতায় আসবে তা এখনও নির্ধারণ করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।  বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসী বলেন, হাম একটি অতি সংবেদনশীল সংক্রামক রোগ। একজন রোগী থেকে ১৮জন সংক্রামিত হতে পারে। এজন্য সকলকে সচেতন থাকতে হবে। হামের লক্ষন প্রকাশ পেলেই ওই শিশু বা রোগীকে আইসোলেশনে নিতে হবে। তার সাথে অন্যান্য শিশুদের মেলা মেশা সীমিত করতে হবে। লক্ষন অনুযায়ী হাসপাতালে ভর্তি করতে হবে। হাম-রুবেলা থেকে বাঁচতে সকলকে শিশুদের টিকা প্রদানে অবিভাবকদের আহবান জানান এই চিকিৎসক।  সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সম্ভাব্য ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জন রোগীর শরীরের হামের জীবানু পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ