বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

২ লাখ টাকা চাঁদা না পেয়ে ওষুধের দোকানে অগ্নিসংযোগে ক্ষতি ৩৫ লাখ টাকা

রিপোর্টার- / ২৮৬ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভান্ডারখোলা বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু।

ভুক্তভোগী যুগল কৃষ্ণ বসু জানান, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা (৩৫) ও তার সহযোগী কয়েকজন দুর্গাপূজা উপলক্ষে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যার আগে তাকে দোকান থেকে বের করে মিথ্যা মেয়েলি অভিযোগ তুলে অপমান করা হয়। এ সময় তাকে মারধরও করা হয় এবং দোকান ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

যুগল কৃষ্ণ বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দোকানে আগুন লাগার ঠিক আগ মুহূর্তে ওই যুবকদের দোকানের আশেপাশে ঘোরাফেরা করতে দেখি। কিছুক্ষণ পরেই দোকানে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের সব ওষুধ, ফার্নিচার ও স্টিল আলমারি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি দাবি করেন, এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমাকে অজ্ঞাতনামা মামলা করার পরামর্শ দিয়েছে। তাই শনিবার পুলিশ সুপার বরাবর অভিযোগ দেব, বলেন যুগল কৃষ্ণ বসু।

এ বিষয়ে শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ