শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

অন্ধত্ব প্রতিরোধে ফকিরহাটে বিএনপি নেতার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

রিপোর্টার- / ২৫৩ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. অন্ধত্ব প্রতিরোধে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী বাগেরহাটের ফকিরহাটের শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজক বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শেখ ফরিদুল ইসলাম বলেন, চোখের ছানি অপারেশনের রোগী বাছাইয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়ে থাকে। শুক্রবার ফকিরহাটে প্রায় ৩ হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এরমধ্যে রোগী ভেদে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেয়া হয়েছে। আর দুইশত ছানি ও নেত্রনালী রোগী বাছাই করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করানো হবে। রোগীদের কারো কারো লেন্সও সংযোজন করতে হবে। এসব কিছুই আমরা বিনামূল্যে করছি। উদ্দেশ্য একটাই, অন্ধত্ব প্রতিরোধ করা।

তিনি আরো বলেন, ২০০৯ সালে বাগেরহাটের রামপাল ও মোংলায় এ চক্ষু শিবির শুরু হয়। এপর্যন্ত লক্ষাধিক রোগীকে ফ্রি সেবা দেয়া হয়েছে। তারমধ্যে প্রায় ৮ হাজার রোগীর চোখের অপারেশন করা হয়েছে। তারা এখন ভালভাবে চোখে দেখছেন, স্বাভাবিক কাজ কর্ম ও জীবনযাপন করছেন। আর তার এ কর্মকাণ্ডে সহযোগীতা করছেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও ঢাকা দৃষ্টি উন্নয়ন সংস্থা।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার মোঃ জাকির হোসেন। এসময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে খুশি হাজারো নারী –পুরুষসহ নানা বয়সী মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ