বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার

রিপোর্টার- / ২৬৫ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকবাগেরহাটের মোংলা থেকে ২ হাজার লিটার মবিলসহ বিপুল পরিমান চোরাইপন্য উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাইলো সংল্গন কাটাখাল এলাকায় অভিযান চালিয়ে এসব পন্য উদ্ধার করা হয়। উদ্ধার পন্যের মধ্যে ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোট রয়েছে। উদ্ধার মবিলের আনুমানিক মূল্য ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা।

এদিকে সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে দুটি ঘটনায়ই অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাই মালামাল ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অপরাধিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ