শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

এমপি-মন্ত্রী নই, আমি এজনপদে আপনাদের সেবক-প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ২১৪ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. গত ১৭ বছর ধরে একটানা চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে আসছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ পর্যন্ত প্রায় ১১ হাজার চক্ষু রোগীকে ছানি অপারেশনসহ লেন্স সংযোজন, নেত্রনালী এবং ছোখের জটিল অপারেশন করিয়ে মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও ওই সময়ের মধ্যে প্রায় লক্ষাধিক চক্ষু রোগীর প্রাথমিক সেবা প্রদান ও ঔষধ এবং চশমা প্রদান করেছেন এই নেতা।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এ এলাকার মাটি ও মানুষের মাঝে আমার বেড়ে ওঠা। আমি এ এলাকার সন্তান। এ এলাকার মানুষের কল্যাণে নিজের আরাম আয়েশি জীবনকে অনেকটা বিপন্ন করে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের আত্মীয়। আমি আপনাদের সন্তান। তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে এমপি নই, মন্ত্রী নই। আমি আপনাদের সেবক। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণি। এ এলাকার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আপনাদের দোয়া চাই। সহযোগীতা চাই।

চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রমুখ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৪ টায় চক্ষু চিকিৎসা শিবিরে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৭ জন চিকিৎসক আগত রোগীদের মধ্যে ছানি অপারেশনের জন্য প্রায় ৬ শতাধিক ছানিপড়া রোগীকে বাছাই করেছেন, যা হাজার ছাড়িয়ে যেতে পারে। ওই সময়ের মধ্যে প্রায় ৫ হাজার রোগীকে ঔষধ ও চশমাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সরকারের প্রতিমন্ত্রী হবার পর এই প্রথম আবারও অভাব অনটনে থাকা প্রান্তিক মানুষের বিনামুল্যে চক্ষু সেবা নিশ্চিত করতে  এই উদ্যোগ নেন তিনি। দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকার উদ্যোগে আয়োজন করেন চক্ষু সেবা ক্যাম্প। দক্ষ চিকিৎসকের পরামর্শে ভ্রাম্যমান চক্ষু ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষের চক্ষু সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা নিশ্চিতে প্রেশার, ডায়বেটিস, নেত্রনালীসহ সব ধরনের পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে। পরীক্ষা-নিরিক্ষার পর প্রয়োজনে চোখের ছানি অপারেশনে রোগীদের হাসপাতালে নিয়ে থাকা-খাওয়ার পাশাপাশি অপারেশন শেষে ওষুধ প্রদান শেষে আবারও পৌঁছে দেন নিজ নিজ বাড়ীতে। বিনামূল্যে এই সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীরা।

সুবিধা বঞ্চিত মানুষকে সেবা দেওয়ার মনোভাবেই এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ