শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

কালো টাকা ও পেশি শক্তির কারণে এলাকায় আতঙ্ক–জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান

রিপোর্টার- / ১৪৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট ১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মশিউর রহমান বলেছেন, কালো টাকা ও পেশি শক্তির কারণে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিতে স্লোগানের মাধ্যমে আহ্বান জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে নির্বাচনী গণসংযোগের সময় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১দলীয় জোটে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যোগদান করেছে। ইতোমধ্যে একটা ব্যাপক সাড়া পাচ্ছি। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীতে এই মাটির আসনে আমার জন্ম। এই আসনেরই মানুষ আমি। এখানকার ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আগামী ১২ তারিখে আমরা বিজয়ের হাসি হাসবো ইনশাল্লাহ।
তিনি অভিযোগ করে বলেন, কালো টাকা পেশি শক্তি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণবলতে যা বোঝা যায় সেই পরিবেশটার কিছু না হলে এখনো ঘাটতি রয়েছে। দেশের মানুষ এখন সচেতন। আশা করি নির্বাচনের আগে আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ