শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতায় বাগেরহাটে হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ

রিপোর্টার- / ৩৪৫ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,  “খাবারের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদরে নিরাপদ খাদ্য প্রস্তুতির গুরুত্ব নিয়ে আয়োজন করা হলো বিশেষ সচেতনতা কার্যক্রম। স্থানীয় বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করে খাদ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

 সাব্বির শেখ, ইয়াসিন ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা যৌথভাবে বাগেরহাট সদর এলাকার হোটেল ও খাবারের দোকানগুলো পরিদর্শন করে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে খাদ্য প্রস্তুতির সময় সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।

সাব্বির শেখ বলেন, খাবার প্রস্তুতের সময় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা চাই সবাই নিয়মিত মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।

 

গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন-এর উদ্যোগে এই কার্যক্রমের মাধ্যমে খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য রাখা হয়েছে। শিয়াতুল ইসলাম সাব্বির, সিমরান ও ইয়াসিন উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন এবং খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে নিরাপদ উপায় মেনে চলার বার্তা পৌঁছে দেন।

এই ধরনের সচেতনতা কার্যক্রম খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি গড়ে তুলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ