মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা

রিপোর্টার- / ২৮৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

খুলনা ব্যুরো. বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন-এর সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পদযাত্রা শেষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ কার্যক্রম।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির বোর্ড অফ ট্রাস্টিজর চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল, সাইট সেভার্সের বনফুল চুমকি, ওদি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে তিন শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এ কার্যক্রমে ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও দৃষ্টিসেবায় আন্তরিক আগ্রহ। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি খুলনা অঞ্চলে চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ