বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার- / ৬১৮ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
oppo_32

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে তিশান বাড়ৈ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মোল্লাহাট সীমান্তবর্তী কালোনী গ্রামে বাড়ির পাশের নালুয়া নদীর খালের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশান ওই গ্রামের সন্তোষ বাড়ৈর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অসাবধানতাবশত তিশান বাড়ির পাশের খালের দিকে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে খালে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ