বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

বাগেরহাটের ঝিলবুনিয়া দরবার শরীফের পীর হুজুরের জানাজা মঙ্গলবার

রিপোর্টার- / ৩৬০ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোংলা প্রতিনিধি . বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া নেছারিয়া ছালেহিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল সময়ের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক শরীয়ত ও তরিকতের নিরলস প্রচারক সুন্নাতে মুহাম্মাদির (সা:) মুজাচ্ছাম নমুনা রাহ্বারে মুসলিম মিল্লাত আলহাজ্ব হযরত মাওলানা শাহসূূফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁনের নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে সকাল ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর (রবিবার) পবিত্র মক্কায় ওমরাহ্ পালন শেষে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মাহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। এসময় তিনি তার ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং লাখো ভক্ত-আশেকানদের শোকের সাগরে ভাসিয়ে যান।
পরে যুগশ্রেষ্ঠ মহান এ ওলী এবং মহান আল্লাহ পাকের এ সাধকের প্রথম নামাজে জানাজা ৩১ ডিসেম্বর (বুধবার) পবিত্র বায়তুল্লাহ শরীফে বাদ যোহর অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য ঝিলবুনিয়া দরবার শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ