বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে আদালতে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান, আটক-১

রিপোর্টার- / ২৫৭ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আদালতে করিডোরে  নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা  স্লোগান  দেওয়ার  অভিযোগে  এক জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের  মোড়লগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  এজলাস কক্ষের সামনে এই শ্লোগান দেয়। এসময় উপস্থিত জনতা আল-আমিন ফকির (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দেয়। সে মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা এলাকার এলেম ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় ৪১ জন আসামী মোড়েলগঞ্জ  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে করিডোরে নিষিদ্ধঘোষিত  দলের’ জয় বাংলা’স্লোগান দেয়। এসময় হুলস্থুল শুরু হলে ওই আদালতের বিচারক এজলাস থেকে খাস কামড়ায় চলে যান বলে একাধিক আইজনজীবী জানান। আদালত চত্বরে উপস্থিত জনতা আলামিন ফকির নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি আর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। মামলায় ৬৮ জন আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে বের হয়ে যায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে নিষিদ্ধ  ঘোষিত দলের স্লোগান দেয়ার ঘটনায় আল-আমিন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ