বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

বাগেরহাটে আরও একটি  আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

রিপোর্টার- / ৪৩৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের ( রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ এইচ সেলিমের পক্ষে তাঁর  অনসারীরা। এনিয়ে  তিনি জেলার মোট চারটি সংসদীয় আসনেই মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।

এরআগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী), বাগেরহাট-২ (সদর–কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ নতুন করে আরেকটি আসনে মনোনয়ন যুক্ত হওয়ায় সর্বমোট চারটি আসনেই মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।

মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, আমরা চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি। তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নাকি কোন দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের দাবী করেন নেতাকর্মীর।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ