মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

বাগেরহাটে এনজিওর কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রিপোর্টার- / ৩২২ পড়া হয়েছে
সময়- সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ব্র্যাক এনজিওর কর্মীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সোমবার(১লা ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনি: জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার এ আদেশ দেন।
দন্ড প্রাপ্ত জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত: লুৎফর শেখের ছেলে।
ব্রাক এজিওর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফকির মোঃ নওরেশু জামান লালন জানান,বাগেরহাট সদর উপজেলার ব্র্রাক এনজিও যাত্রাপুর শাখার পিও, মাইক্রোফাইন্যান্স (দাবী) পদে কর্মরত এক কর্মী গত ২৩ সালের ১লা আগস্ট দুপুরে সার্ভে করার উদ্দেশ্যে ইউনিয়নের বেনেগাতী গ্রামে জনৈক সনাতন দাস এর বাড়ীতে সার্ভে করার কথাবার্তা বলার সময় আসামী জিহাদ শেখ উক্ত বাড়ীতে আমিয়া বলে সামনে একটি বাড়ী আছে তাহারা লোন নেবে বলিয়া ডেকে নিয়ে যায় বেনেগাতী এলাকার ঘোষদের বাগানের ভিতর মাটির রাস্তায় পৌছালে বৃষ্টি শুরু হয়। ঐ সময় রাস্তায় কোন লোকজন না থাকায় আসামী জিহাদ শেখ গলার উপর দা ধরে। মাটির রাস্তায় উপর জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু
নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী /০৩) এবং অধিক তর সংশোধনী/২০২০ এর ৯ (১) ধারায় জিহাদ শেখ একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামি জিহাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আদালতের বেঞ্চ সহকারী জানান, ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত যাবত জীবন কারাদন্ড ১০হাজার টাকা জরিপানা ও অনাদায়ে ১ বছরের সাজা ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ