বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটে জামায়াতের যুব সমাবেশ ও অফিস উদ্বোধন

রিপোর্টার- / ৪৮৯ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত যুব সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ভোজপাতিয়া অফিসের বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদার।
সমাবেশে বক্তব্য রাখেন ভোজপাতিয়া ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সিফাতুল্লাহ সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে নৈতিকতা, সততা ও আদর্শিক রাজনীতির চর্চায় দলটির ভূমিকা অপরিহার্য।
সমাবেশে রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। তারা অভিযোগ করেন ৫ আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরীণ দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এসব কারণেই জামায়াতের নৈতিক রাজনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তারা নতুনভাবে রাজনৈতিক পথচলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “জামায়াত ইসলামী ন্যায়, সত্য ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের পাশে থেকে সেবা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী এ দল আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
তিনি আরও বলেন, দেশ ও সমাজের পরিবর্তন চাইলে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তরুণদের সঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ