বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটে নিজ এলাকায় ফুলে ফুলে শিক্ত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ৩৫০ পড়া হয়েছে
সময়- শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার নিজ জেলা বাগেরহাটে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এদিন বেলা সাড়ে ১১টায় জেলার রামপাল উপজেলা সদরে পৌঁছলে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে রামপাল উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।  প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে দুই দিনের সরকারি সফরে বাগেরহাট আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলা সদরে এলাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যান।

নির্বাচনী এলাকা রামপাল ছাড়াও জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে উপজেলা সদরে  আসেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এছাড়া নিজ গ্রাম বড়দিয়ায় যাওয়ার পথে পথে সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা গেছে, দুই দিনের সফরে রোববার খুলনায় বন বিভাগসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এরপর মোংলায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেবেন। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কথা রয়েছে তার।

গত ১৭ বছর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। এর ফলশ্রুতিতে তিনি বাগেরহাট বিএনপির সহসভাপতি এবং পরে যুগ্ন আহবায়কের দায়িত্ব পান। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন  শেখ ফরিদুল ইসলাম। বিএনপি সরকার গঠন করলে তাকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব দেন। নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এ দায়িত্ব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে আরও শানিত করবে এবং বাগেরহাটসহ সমগ্র দেশের উন্নয়নে গতি সঞ্চার করবে।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে এলাকাবাসিকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। এছাড়া সুন্দরবনে দস্যুদমনে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক কোন ছাড় নয় । আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এলাকার মানুষ য়ে ভালবাসা দেখিয়েছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ