বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মতবিনিময়

রিপোর্টার- / ৩০৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার  (০৯ অক্টোবর)  রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই সভায় গনমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান,  জেলা জামাতের নায়েবে আমির  এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা  অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ, অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।

বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সকল রকম জুলুম-নির্যাতন, গুম- খুনের বিচার সহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে , জনগণ লুটপাটের কোন নির্বাচন চায় না। তিনি আরো বলেন দেশকে সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

“নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল,বেশি শক্তির প্রদর্শন অনিয়ম ও অপতৎপরতা রোধ এবং প্রতিটি ভোটকে মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নাই বলে দাবি করেন বক্তারা।

বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু.  অবাধ সুষ।ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত মকরা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ