বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবসে শিক্ষা উপকরন বিতরণ

রিপোর্টার- / ৩৯৪ পড়া হয়েছে
সময়- সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরন বিতরণ করেছে বাগেরহাট জেলা ওলামাদল। রবিবার (১১ নভেম্বর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বজ বায়তুশ র্শফ
হিফ্জখানার শতাধিক ছাত্রদের মাঝে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়। শিক্ষা উপকরন বিতরণের পূর্বে এক আপলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন । এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ মল্লিক, সদর থানার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা
ইব্রাহিম, চিতলমারি থানার জেলা ওলামাদলের সদস্য মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা ইয়াসিন শরিফুল ইসলাম তুষার, আব্দুস সবুর, কচুয়া থানার হাফেজ হুমায়ুন কোবির, ফকিরহাট থানার নাহিদ খান, মাওলানা জাহিদ সহ নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ