রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

বাগেরহাটে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রিপোর্টার- / ৩৮৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলে করেছেন । সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫ টা পযন্ত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের হাতে এক এক করে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তবে বাগেরহাট ৪টি সংসদীয় আসনেঅনুকুলে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ৪২ প্রত্যাশী।

প্রথমে বেলা ১১ টা দিকে বাগেরহাট সংসদীয় ৪ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল আলিম, বাগেরহাটের ২ আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, জামায়াত প্রার্থী শেখ  মনজুরুল হক রাহাদ ও ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস, এনসিপি, এলডিপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেন। প্রার্থীরা জানান, নির্বাচনে এলাকার উন্নয়নসহ জনগণের সেবক হিসেবে কাজ করতে চান।

এদিকে বাগেরহাটে সদর – ২ সংসদীয় আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে  দুই ভাইয়ের মনোনয়নপত্র জমা দিয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিল এর শেষ দিনে বাগেরহাটের জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএএইচ সেলিম সংসদীয় ১,২ ও ৩  আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া তার ছোট ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম সংসদীয়  বাগেরহাট সদর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক এমপি এমএএইচ সেলিম জানান, দলকে সহযোগিতা করার জন্য এবং এলাকার মানুষের অনুরোধে তিনটি আসনে নির্বাচন করবেন। নির্বাচনে জয়ী হয়ে দলকে উপহার দেবেন এমনটাই প্রত্যাশা তার।

তবে ছোট ভাই সম্পর্কে তিনি জানান, সে দীর্ঘদিন ধরে তিনি দলের সাথে সম্পৃক্ত রয়েছেন তাকে মনোনয়ন না দেওয়ার কারণে তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

ছোট ভাই এম এ সালাম জানান, ২০০১ সালে আমার ভাই সংসদ সদস্য হিসেবে এলাকার ব্যাপক উন্নয়ন করেছে। এরপর ২০০৮ সালে নির্বাচন সামান্য ভোটে আমি বিএনপি প্রার্থী হিসেবে পরাজিত হই। ফ্যাসিষ্ট সরকারের সময়ে হামলা-মামলা থেকে শুরু করে নানা নির্যাতনের শিকার হয়ে দলের সাথে আছি। দল জনপ্রিয়তার যাচাই করে মনোনয়ন দিলে আমি বঞ্চিত হতাম না। তবে বড় ভাই এম এ এইচ সেলিম ও আমাকে মনোনয়ন না দেওয়ায় পরিকল্পিত ষড়যন্ত্র। সাধারন মানুষের অনুরোধে মনোনয়ন জমা দিয়েছি। আশাকরি দলপুর্ন বিবেচনা করবে।

রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, শান্তিপুর্ণ ভাবে বাগেরহাটে ৪ টি সংসদীয় আসনের অনুকুলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ