বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রিপোর্টার- / ১৪৩ পড়া হয়েছে
সময়- রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (০৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের  সামনে এসে মিলিত হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব  মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, সাবেক সহ সভাপতি মোল্লা আব্দুর রব, মো. মোয়াজ্জেম হোসেন মজনু, দপ্তর সম্পাদক শামসুর রহমান, শওকত আলী আশরাফিসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।

এসময় বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে জনকল্যাণে কাজ করে সাংবাদিকরা। তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। মুক্ত গণমাধ্যম গড়তে হলে রাষ্ট্র ও সাংবাদিকদের উভয় পক্ষকে আন্তরিকতা সাথে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ