মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার- / ৩৫৯ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়, কোরআন খতম, দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার লিয়াকত আলীসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, সৈরাচার শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারপরও  দেশ ও দেশের মানুষের জন্য তিনি গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করে গেছেন। আজকে তিনি অসুস্থ্য হয়ে হাসপাতালে রয়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করছি।এদিকে এদিন জুমআর নামাজের পরে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের বাড়িতে বিশেষ ও দোয়া মোনাজাত হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়। সেখানে বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জুম্মার নামাজের পরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম। এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ