শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল, স্মারকলিপি প্রদান

রিপোর্টার- / ৪৩৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগেহ একটি মিছিল বের করা হয়। কয়েকহাজার নেতাকর্মী মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন।

এসময়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা  অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু.  অবাধ সুষ।ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত মকরা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। সরকার যতদিন আমাদের দাবি মেনে নিবে না, ততক্ষন পর্যন্ত আন্দোলণ চালিয়ে যাওয়ার ঘোষনা দেন এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ