বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

বাগেরহাটে ৬০৫ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব , পুলিশের কড়া নজর

রিপোর্টার- / ২২০ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠিপুজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এবার জেলায় মোট ৬০৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বাগেরহাট সদরের পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপে এবার প্রতিমার সংখ্যা বাড়ানো হয়েছে। মোট ১৫১টি প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের নানা কাহিনী ও দেব-দেবীর প্রতিরূপ। কারিগরদের নিপুণ হাতে গড়া এসব প্রতিমা আর আলোকসজ্জা দর্শনার্থীদের জন্য দেবে ভিন্নমাত্রার অভিজ্ঞতা।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন,জেলায় পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা পুলিশ ও টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। দর্শনার্থীরা যাতে নির্ভয়ে পূজা উপভোগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোহনলাল হালদার বলেন, “সিকদারবাড়ির পূজা না হওয়াটা নিঃসন্দেহে দুঃখজনক। কারণ এ আয়োজন শুধু বাগেরহাট নয়, সারা দেশেই আলোচিত ছিল। তবে এ বছর জেলার ৬০৫টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মা দুর্গা গজে চড়ে আগমন করছেন এবং দোলায় বিদায় নেবেন। পূজার মূল বার্তা হলো শান্তি, সম্প্রীতি আর শুভ শক্তির জয়। তাই আমরা সবাই মিলে বিশ্ববাসীর শান্তি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ