মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

বাগেরহাট সংসদীয় ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

রিপোর্টার- / ৩১০ পড়া হয়েছে
সময়- রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সংসদীয় -১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন। রবিবার (১১ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনে সর্বস্তরের জনগনকে জানাতে চাই আমি আগামী সংসদ নির্বাচনে আমার মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্রপ্রার্থী হিসাবে অংশগ্রহন করেছিলাম। দলীয় গুন্ডা বাহিনী বেষ্টিত সেই নির্বাচনে চরম দূর্নীতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তৎকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব পরবর্তী সময় আমি উক্ত সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করি যার প্রেক্ষিতে আদালতের রায় আমার পক্ষে আসে এবং আদালত স্বল্প সময়ের মধ্যে আমার শপথ এর ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন। দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন জটিলতায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটি করতে ব্যর্থ হয়। এই নির্বাচনের আপিল সংশ্লিষ্ট সময়ে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তারা আমাকে আশ্বস্থ করেছেন জাতীয় নির্বাচন পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে আমার দায়িত্বভার বুঝিয়ে দেবার ব্যাপারে সচেষ্ট থাকবেন। নির্বাচন কমিশনের এহেনআস্থার প্রেক্ষিতে আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এই চলার পথে আমি জনগনের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি তার জন্য আমি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ১ আসনে সর্বস্তরের মানুষের প্রতি চির কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, বাগেরহাট ১ আসনের সর্বস্থরের জনগন মেহেনতি মানুষ আমি সংসদ সদস্য নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। আপনাদের কাছ থেকে আমাকে দূরে ঠেলে নিবেন না। আমি নির্বাচিত হই অথবা না হই জীবনে যে অবস্থানেই থাকি আপনাদের জন্য সব সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ