সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে মহাসড়কের জমি অধিগ্রহনের চেক হস্তান্তর  ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন বাগেরহাটে দিনমজুর কুদ্দুস বাগেরহাটে ব্যবসায়ী পার্টনারকে কর্মচারি আখ্যা দিয়ে বের দেওয়া অভিযোগ রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন

রিপোর্টার- / ২০৭ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বৈধতা ফিরে পেলেন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্র। তিনি বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)।

গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়,  স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের দাখিল করা কাগজপত্র যাচাই শেষে দৈবচয়ন ভিত্তিতে দশজন স্বাক্ষরকারীর তথ্য যাচাই করলে তাদের মধ্যে পাঁচজন অস্বীকার করেন। ফলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

সার্বিক বিষয়ে কাজী খায়রুজ্জামান শিপন বলেন,একজন আওয়ামীলীগের নেতা যিনি জুলাই আন্দোলনের মামলার আসামী ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি সোমনাথ দে। তাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান তখন দেশে না থাকায় এরকম অনিয়ম হয়েছে। আমার তার ওপর বিশ্বাস আছে তিনি এটি পুনর্বিবেচনা করবেন। কতিপয় দুষ্কৃতিকারীর চক্রান্তে বাগেরহাট ৪ আসনে একজন আওয়ামীলীগ পদধারী ব্যক্তিকে নমিনেশন দিয়েছে।  এজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আশাকরি জাতীয়তাবাদী দল বিএনপি ও তারেক রহমান আমাদের মাঠ পর্যায়ের কর্মীদের মুল্যায়ন করে সোমনাথ দে কে বাদ দিয়ে আমাকে নির্বাচন করার অনুমতি দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ