মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় ব্যবসায়ীকে উচ্ছেদ করে জমি দখলের অপচেষ্টা, নেপথ্যে প্রভাবশালী মহল বাগেরহাটে বিএনপির নারী নেত্রীদের অবমূল্যায়ন ও হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ বাগেরহাটে ঘের সংক্রান্ত দ্বন্দ্ব : বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ   হাইকোর্টে তথ্য গোপনের অভিযোগ রামপাল বাইনতলা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরা বেগম বরখাস্ত বাগেরহাটে যুবদল নেতা সুজন মোল্লার নামে অপপ্রচার,তদন্তে পুলিশ বাগেরহাটের শরনখোলায় দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে : সংবাদ সম্মেলন  জমি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত মূলক তথ্য -পুলিশ সুপার  বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরীন সিন্ডিকেট চক্রের প্রভাবে ভোগান্তি চরমে  বাগেরহাটে জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ 

মোংলার খালে ভাসছে কুমিরের মরদেহ

রিপোর্টার- / ৩১২ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ের একটি খালে কুমিরের মরদেহ ভাসতে দেখেছেন স্থানীয়রা। রোববার (১৯ অকেটাবর) সকালে জোয়ারের সময় মোংলা নদীর শাখা খাল নারকেলতলার স্লুইচগেটের কাছে মৃত কুমিরটিকে ভাসতে দেখা যায়। তবে বিকেল থেকে কুমিরটিকে আর সেখানে দেখা যাচ্ছে না। ভাসতে দেখা যাওয়া কুমিরটি বেশবড়। কুমিরের একটি পা নাই।গলায় দড়ি দেওয়া ছিল বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় পরিবেশকর্মী মো. হাছিব সরদার বলেন, ‘কুমিরটি জোয়ারের পানিতে ভেসে আসে। আমরা দেখি এটি উল্টো হয়ে আছে, শরীরের একটি পা বিচ্ছিন্ন এবং গলা ও সামনের দুই পায়ে রশি বাঁধা। এটি বেঁধে মেরে ফেলছে, না কি জালের রশিতে বাঁধা পড়েছিল, না কিভাবে মারা গেল তা তদন্ত হওয়া দরকার।’হাছিব সরদার বলেন, সকালে মৃত কুমিরটি দেখতে নারকেলতলা স্লুইচগেটে ভেড় পড়ে যায়। বিশেষ করে প্রচুর স্কুল শিক্ষার্থীরা এসেছিল সেখানে। তবে বিকেলে ভাটা শুরু হওয়ার পর কুমিরটিকে আর সেখানে দেখা যাচ্ছে না। ভেসে অন্য কোথাও চলে গেছে।স্থানীয়দের ধারণা, কুমিরটি সুন্দরবনের। নদীতে চলাচলকারী নৌযান বা বাণিজ্যিক জাহাজের ধাক্কা কিংবা পেলারের আঘাতে কুমিরটির মৃত্যু হতে পারে। আবার কারও মতে, গলায় রশি বাঁধা থাকায় কুমিরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।সম্প্রতি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামেও গত বেশ কিছু দিন ধরে কুমির আত্মঙ্ক বিরাজ করছে। সেখানের পুকুর ও মৎস্য ঘেরও বিগত কিছুদিন ধরে একটি মোটামুটি বড় কুমির দেখা গিয়েছে।
এদিকে কুমিরের মরদেহ ভাসছে—এমন খবর পেয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ঘটনাস্থলে যান। তবে বিকেলে সেখানে গিয়ে বন বিভাগের কর্মীরা প্রনিটির মরদেহটি আর দেখতে পাননি।
হাওলাদার আজাদ কবির বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, জোয়ারের সময় কুমিরটি দেখা গিয়েছিল, এখন আর নেই। হয়তো ভাটির দিকে স্রোতে ভেসে গেছে। আমরা কুমিরটির খোঁজ করছি। আশাপাশে নদীতে তল্লাশী চালানো হচ্ছে।’তবে কুমিরটি কিভাবে মারা গেল, নাকি প্রাণিটিকে হত্যা করা হয়েছে -সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ