রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

মোরেলগঞ্জের পঞ্চকরণে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা 

রিপোর্টার- / ৩১১ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) মোরেলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও বাজার সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।  পঞ্চকরণে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আলোচক অধ্যাপক শহীদুল ইসলাম।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সুলতান আহমদ ও মোড়েলগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।

জামায়াতের ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায়সঞ্চালনা করেন ২নং পঞ্চকরণ ইউনিয়নের জামায়াত সভাপতি মাওলানা মো. রবিউল ইসলাম ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান।  বক্তব্য রাখেন সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম, পুটিখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. নজির আহমেদ, বহুরনুনিয়া জামায়াতের সভাপতি এইচএম গিয়াস উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের মোড়েলগঞ্জ উত্তর শাখার সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি খান মশিউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ২ নং পঞ্চকরন ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সেক্রেটারি মো. মেহেদী হাসান । এসময় বিভিন্ন ওয়ার্ডে সভাপতি-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

জনসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ