রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লোকালয় থেকে জীবিত সুন্দরবনের মায়াবী হরিণ উদ্ধার মোংলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না করা হলে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে  মোরেলগঞ্জের পঞ্চকরণে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা  বাগেরহাটের কাশিমপুর বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা  বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা বাংলাদেশ মুসলিম লীগ এমপি প্রার্থীর সাথে ফকিরহাট সাংবাদিকদের মতবিনিময় বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ ভারতের কারাগারে থাকা ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে 

রিপোর্টার- / ২ পড়া হয়েছে
সময়- রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলা বন্দরে খালাস হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৫৭ হাজার ৫০০ টন গম। রবিবার (০১ ফেরুয়ারি) সকাল থেকে পানামা পতাকাবাহী ‘ আলট্রা ওল’ জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে ওই জাহাজটি গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক মোঃ শামিম জানান,  গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ পোর্টল্যান্ড ওরেগন’  বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বছরের ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে রবিবার সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি’ র চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।   জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ