সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক

সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার দাফন সম্পন্ন

রিপোর্টার- / ১১৯ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. দৈনিক গণমুক্তি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলী দাফন সম্পন্ন হয়েছে । শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি স্বাস্থ্য বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা ও মানবিকতার জন্য তিনি এলাকায় সবার কাছে সম্মানিত ছিলেন। মরহুম নকীব আশরাফ আলীর মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনসহ আরও অনেকে।এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয়রা জানান, নকীব আশরাফ আলী একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ