শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

সুন্দরবনে কাকড়া ধরার অভিযোগে আটক ২

রিপোর্টার- / ২৬৩ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবন পুর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের নীলবাড়ীয়া বনাঞ্চলের খালে অবৈধভাবে কাকড়া আহরণের সময় বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে অর্ধশতাধিক কাকড়া ধরার চারু ও তিনটি নৌকা। শুক্রবার দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সুন্দরবনে কাকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে।

আটককৃতরা হলো মোঃ জুলমাত খান (৪৫), ও হালিম খান (৫০)। এদের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটাখালী এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বনরক্ষীরা নিয়মিত টহলের সময় দুবলা টহল ফাঁড়ির নীলবাড়ীয়া বনাঞ্চলের বালির খালে অবৈধভাবে কাকড়া ধরারত অবস্থায় দুই জেলেকে আটক করে। এসময় অর্ধশতাধিক কাকড়া ধরার চারুসহ তিনটি ডিংগি নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ